প্রকাশিত: Mon, Jan 1, 2024 6:16 AM
আপডেট: Thu, Jun 4, 2026 1:25 PM

[১]পতাকাবাহী গাড়ি ও পুলিশ প্রটোকল নিয়ে নির্বাচনী সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী [২]নৌকায় ভোট না দিলে ভোটার আইডি থেকে নাম কাটা যাবে

আল আমীন, আইনুর ইসলাম: [৩]  শনিবার মুক্তাগাছা পৌর শাহরের আরকে উচ্চ বিদ্যালয় মাঠে লাঙ্গল প্রতীকের নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। বিকেল চারটার দিকে সমাবেশ স্থলে হাজির হন প্রতিমন্ত্রী কেএম খালিদ । সামনে পুলিশ প্রটোকলের গাড়ির পেছনে পতাকাবাহী সাদা গাড়ি থেকে নামার পর ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে জাতীয় পার্টির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ মুক্তি স্বাগত জানিয়ে মঞ্চ পর্যন্ত নিয়ে যান প্রতিমন্ত্রীকে। সভায় সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী।

[৪] এ বিষয়ে যোগাযোগ  করতে চাইলে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ পরে কথা বলবো বলে  লাইন কেটে দেন।  

[৫] রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা  নেয়া হবে।

[৬] শুক্রবার (২৯ ডিসেম্বর) শাজাহানপুর উপজেলার মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দেওয়া বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলুর বক্তব্যের ৪ মিনিট ৩ সেকেন্ডের একটি ভিডিওতে এই বক্তব্য দিতে দেখা যায়।

[৭] নির্বাচনী প্রচারণার ওই সভা ছিল বগুড়া-৭ (শাজাহানপুর ও গাবতলী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. মোস্তফা আলম নান্নু। তিনি সভামঞ্চে উপস্থিত ছিলেন। এ ছাড়াও মঞ্চে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান সাহীনকে বসে থাকতে দেখা যায়। 

[৮] আসাদুর রহমান দুলু বলেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলাদের সম্মানের আসনে বসিয়েছেন। সেই শেখ হাসিনাকে (নৌকা) ভোট দিবেন না, অন্য কাউকে ভোট দিবেন তাহলে ভোটার আইডি কার্ড থেকে আপনার নাম আবার কর্তন হয়ে যাবে। 

[৯] এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আসাদুর রহমান দুলু বলেন, আমি আসলে ওই সেন্সে বক্তব্য দিইনি। বলতে চেয়েছি এই সরকার আপনাদের নাম দিয়েছে বিভিন্ন জায়গায়। নৌকায় ভোট না দিলে অন্য কেউ আসলে আপনাদের নাম তখন কাটা যেতে পারে।

[১০] বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, কেউ যদি কোনো প্রার্থীর পক্ষে এমন বক্তব্য দেন, তাহলে সেটি আচরণবিধি লঙ্ঘন। আমরা খতিয়ে দেখছি। কোনো প্রার্থী অভিযোগ করলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: ইকবাল খান